উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়কে বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন আর্জেন্টিনা কোচ Lionel Scaloni। তাঁর মতে, বড় ম্যাচে গোলের সুযোগ নষ্ট করলে তার মূল্য চুকাতেই হয়। আর সেই ভুলের কারণেই ব্রাজিলকে বিদায় নিতে হয়েছে।মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ব্রাজিল ম্যাচটি তিনি মনোযোগ দিয়ে দেখেছেন। তাঁর বিশ্বাস, শুরুতে Endrick সুযোগটি কাজে লাগাতে পারলে ম্যাচের গল্প ভিন্ন হতে পারত।স্কালোনি বলেন, "ব্রাজিলের খেলা কমবেশি দেখেছি। নরওয়ে ভালো দল। শুরুর দিকে স্কোর যখন ০-০ ছিল, তখন এনদ্রিক যদি ওই গোলটা পেয়ে যেত, তাহলে আজ আমরা অন্য কিছু নিয়ে কথা বলতাম। ব্রাজিল শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল, এটাই আসল কথা। আমরা সতর্ক আছি; কারণ, আমরাও বড় প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি।"আর্জেন্টিনা কোচের চোখে শেষ ষোলোর প্রতিপক্ষ Egyptও যথেষ্ট শক্তিশালী। তবে ম্যাচের শুরুর একাদশ নিয়ে এখনই কিছু জানাতে চাননি তিনি।স্কালোনি বলেন, "আমি একাদশ ঠিক করে ফেলেছি। তবে সেটি এখনো খেলোয়াড়দের জানাইনি এবং আপনাদেরও বলব না। সাংবাদিকেরা যে একাদশ অনুমান করছেন, সেটি মোটামুটি কাছাকাছিই।"কেপ ভার্দের বিপক্ষে ১২০ মিনিট খেলার পরও Lionel Messi পুরোপুরি ফিট আছেন বলেও নিশ্চিত করেছেন স্কালোনি।তিনি বলেন, "মেসি একদম ঠিক আছে। ৩৯ বছর বয়সেও আগের ম্যাচে টানা ১২০ মিনিট খেলেও সে ক্লান্তির কথা বলেনি।"প্রতিপক্ষ মিসরকে নিয়ে আর্জেন্টিনা কোচের মূল্যায়নও ছিল সতর্ক। তাঁর মতে, দলটি সংগঠিত রক্ষণ, নির্দিষ্ট কৌশল এবং দ্রুত পাল্টা আক্রমণের মাধ্যমে যেকোনো বড় দলকে বিপদে ফেলতে পারে। পাশাপাশি Mohamed Salah-এর মতো বিশ্বমানের ফুটবলারের উপস্থিতিও ম্যাচটিকে আরও কঠিন করে তুলবে। স্কালোনি বলেন, "মিসর দারুণ দল। তাদের খেলার একটি সুনির্দিষ্ট কৌশল রয়েছে। তারা রক্ষণভাগ মজবুত করে প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলে। আমাদের বিপক্ষেও তারা এটাই করবে। দলটি অত্যন্ত শক্ত প্রতিপক্ষ। আর সালাহ একজন বড় মাপের খেলোয়াড়। তাঁর মুখোমুখি হওয়াটা রোমাঞ্চের। মিসর এই জায়গায় আসাটা প্রাপ্য ছিল।"