উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় তিন হাজারে পৌঁছেছে। একই সঙ্গে দেশটির বিভিন্ন এলাকায় এখনও প্রায় অর্ধলাখ মানুষ নিখোঁজ রয়েছেন বলে বেসরকারি সূত্রের তথ্য উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে এখনও অভিযান চালিয়ে যাচ্ছেন।তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম 'আনাদোলু এজেন্সি' জানিয়েছে, গত মাসে উত্তর ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৯৫৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৫৯২ জন।ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি সম্পূর্ণ ধসে পড়েছে।ছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজে ৩ হাজার ২৮১ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী এবং ত্রাণ কার্যক্রমে প্রায় ২৯ হাজার ৫৬৭ জন কর্মী কাজ করছেন। জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যেতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অতিরিক্ত উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।সরকারি তথ্যের বরাত দিয়ে 'রয়টার্স' জানিয়েছে, ভূমিকম্পে ১৬ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছেন। তাদের মধ্যে অনেকেই সরকারি আশ্রয়কেন্দ্র ও অস্থায়ী তাঁবুশিবিরে অবস্থান করছেন। অন্যদিকে বেসরকারি তথ্য অনুযায়ী, এখনও প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে উত্তর ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে এ পর্যন্ত ৯৪২টি আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে।সূত্র: আনাদোলু এজেন্সি