উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি এবং শোকের আবহ দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তার ধারণা ছিল খামেনিকে সাধারণ মানুষ ঘৃণা করে। কিন্তু জানাজায় এত মানুষের কান্না ও আবেগঘন উপস্থিতি তাকে অবাক করেছে।মার্কিন সংবাদমাধ্যম 'অ্যাক্সিওস'কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে দেখে আমি সত্যিই অবাক হয়েছি।”সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, চাইলে জানাজায় উপস্থিত সবাইকে তিনি নির্মূল করতে পারতেন। তবে এমনটি করলে পরবর্তীতে আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকত না বলেও মন্তব্য করেন তিনি।তার ভাষ্য অনুযায়ী, খামেনির জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে।এ সময় ট্রাম্প আরও বলেন, জানাজার সময় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালাবে না।শনিবার রাজধানী তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন। শোক প্রকাশের পাশাপাশি সেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।জানাজায় অংশ নেওয়া বিভিন্ন অঞ্চল থেকে আসা শোকাহতরা খামেনির মৃত্যুকে ব্যক্তিগত ও জাতীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।সূত্র: অ্যাক্সিওস