উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজে অংশ নিয়েছেন তার তিন ছেলে—মাসউদ, মেইসাম ও মোস্তফা খামেনি। তবে তার ঘোষিত উত্তরসূরি মোজতবা খামেনি নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা, সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, জানাজার নামাজে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার আহমাদ ভাহিদিসহ ইরানের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা ঝুঁকির কারণে মোজতবা খামেনিকে জনসমক্ষে আনা হয়নি। এর আগে তেহরান দাবি করেছিল, ইসরায়েলের পক্ষ থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে মোজতবা খামেনি আর প্রকাশ্যে আসেননি।তবে জনসমক্ষে অনুপস্থিত থাকলেও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তার নামে একাধিক লিখিত বার্তা প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তেহরানের দাবি, এসব বার্তার মাধ্যমে দেশ পরিচালনা ও রাষ্ট্রীয় নীতির বিষয়ে তার অবস্থান তুলে ধরা হয়েছে।সূত্র: আল-জাজিরা