উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের অভিযোগে খোকন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গত ৩০ জুন ভোররাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে বিজয়পুর বাজারের একটি কনফেকশনারি দোকানের সামনে ফুটপাতে এ ঘটনা ঘটে। তবে শনিবার (৪ জুলাই) সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলে বিষয়টি আলোচনায় আসে।ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ৮ মিনিটের দিকে সাদা শার্ট ও লুঙ্গি পরা এক ব্যক্তি ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মধ্যবয়সী নারীর কাছে গিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ অভিযুক্তকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারসংলগ্ন দুর্গাপুর এলাকার বাসিন্দা দুলা মিয়ার ছেলে খোকন (৫০) হিসেবে শনাক্ত করে। স্থানীয়দের দাবি, তিনি এলাকায় জুয়া পরিচালনার সঙ্গে জড়িত এবং চিহ্নিত জুয়াড়ি হিসেবে পরিচিত।সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে শনিবার সন্ধ্যায় জেলার বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে তাকে আটক করা হয়।তিনি আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে রোববার কুমিল্লার আদালতে হাজির করা হবে।এদিকে, সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, ভুক্তভোগী নারীর পরিচয় শনাক্ত, প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে।