উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
দেশের জ্বালানি মজুত সক্ষমতা বাড়াতে প্রায় ৫ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড সচল রাখা এবং অভ্যন্তরীণ চাহিদা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান **ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড** থেকে ৪ লাখ ৮০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কেনা হবে। এ জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৬৭২ কোটি ৬৬ লাখ টাকা।আমদানি করা জ্বালানির মধ্যে থাকবে ৩ লাখ ৯০ হাজার মেট্রিক টন ডিজেল (গ্যাস অয়েল) এবং ৯০ হাজার মেট্রিক টন জেট ফুয়েল। সরকারের লক্ষ্য, দেশে ৯০ দিনের জ্বালানি মজুত সক্ষমতা নিশ্চিত করা।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এ সংক্রান্ত প্রস্তাবে ইতোমধ্যে নীতিগত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী জানান, দেশের চাহিদা বিবেচনায় সরকার সাধারণত প্রতি ছয় মাস অন্তর ডিজেল ও জেট ফুয়েল আমদানি করে থাকে। জুন, জুলাই ও আগস্ট মাসের চাহিদা পূরণে বিপিসির পাঠানো প্রস্তাব অনুমোদনের পর প্রশাসনিক ছাড়পত্র দেওয়া হয়েছে।তিনি আরও জানান, এখন বিপিসি সরবরাহকারী প্রতিষ্ঠানকে 'নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ)' দেবে। এরপর চুক্তি অনুযায়ী ধাপে ধাপে জ্বালানি তেল সরবরাহ শুরু হবে।