উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।শুক্রবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।আইএসপিআরের তথ্যমতে, সফরকালে সেনাপ্রধান চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা এবং সামরিক খাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ক আরও সম্প্রসারণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সামরিক অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।এ ছাড়া সফরের অংশ হিসেবে তিনি উভয় দেশের বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন। এসব পরিদর্শনের মাধ্যমে আধুনিক সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ ব্যবস্থা এবং প্রতিরক্ষা শিল্পের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন।আইএসপিআর জানায়, এ ধরনের উচ্চপর্যায়ের সফর বাংলাদেশ সেনাবাহিনীর আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, সামরিক কূটনীতি জোরদার এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উল্লেখ্য, গত ২৮ জুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফর শেষে তিনি দেশে ফিরে আসেন।