উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এবং প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।এর আগে, বৃহস্পতিবার (২ জুলাই) রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে তেহরানে পৌঁছান বাংলাদেশের স্পিকার। সফরকালে তিনি ইরানের ইসলামিক কনসাল্টেটিভ অ্যাসেম্বলি (পার্লামেন্ট)-এর স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে সৌজন্য ও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন,"বাংলাদেশ ও ইরানের মধ্যে শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আমরা আশাবাদী।"বাংলাদেশের পক্ষ থেকে এই সফরকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।