উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বাংলাদেশ সেনাবাহিনী ‘দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন’ নামে একটি নতুন ব্যাটালিয়ন গঠন করেছে। এ ব্যাটালিয়নের চারটি কোম্পানির নাম রাখা হয়েছে ইসলামের প্রথম চার খলিফা—হজরত আবু বকর (রা.), হজরত উমর (রা.), হজরত উসমান (রা.) ও হজরত আলী (রা.)-এর নামে।এ ছাড়া ভবিষ্যতে দুটি পূর্ণাঙ্গ নারী কোম্পানি গঠনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, কোম্পানি দুটির নাম রাখা হবে হজরত ফাতিমা (রা.) ও হজরত আয়েশা (রা.)-এর নামে। তবে এ প্রস্তাব এখনো অনুমোদন পায়নি।বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগ নিয়ে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। দেশটির সংবাদমাধ্যম **আজতক বাংলা** এ সিদ্ধান্তকে ‘সংবেদনশীল’ হিসেবে উল্লেখ করে এটিকে একটি আদর্শিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে উপস্থাপন করেছে।এদিকে **নবভারত টাইমস** শিরোনাম করেছে, “Bangladesh Army: Is General Zaman forming an Islamic army for Bangladesh? A company named after the Prophet’s first four caliphs.”অন্যদিকে **নর্থইস্ট নিউজ**-এর এক প্রতিবেদনে ব্যাটালিয়নের কোম্পানিগুলোর নাম উল্লেখ করে মন্তব্য করা হয়েছে, এই নামকরণ বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে ‘ইসলামাইজেশনের’ ইঙ্গিত বহন করে।প্রতিবেদনগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন ইউনিটগুলোর নামকরণের সঙ্গে মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের নামে পূর্বের বিভিন্ন ইউনিটের নামের তুলনাও করা হয়েছে।অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীতেও বিভিন্ন কোর ও ইউনিটের নাম হিন্দু ধর্মীয় প্রতীক ও পুরাণ থেকে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে 'ব্রহ্মাস্ত্র কোর', 'সুদর্শন চক্র কোর','ত্রিশক্তি কোর', 'বজ্র কোর' এবং 'চেতক কোর'। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে ভারতীয় সেনাবাহিনীর একটি এলিট ইউনিটের নাম রাখা হয়‘ভৈরব ব্যাটালিয়ন’, যার নামকরণ হিন্দু দেবতা শিবের ভৈরব রূপের অনুসরণে করা হয়েছে।বাংলাদেশ সেনাবাহিনীর নতুন ব্যাটালিয়নের নামকরণ নিয়ে আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।