উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
আগস্টে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ‘এ’ দলের কোচিং স্টাফ চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সিরিজে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আর সহকারী কোচের দায়িত্বে থাকবেন ইমরুল কায়েস।আগামী ১৫ আগস্ট বাংলাদেশ ‘এ’ দল অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে। ২০ আগস্ট শুরু হবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ, যা চলবে ৩০ আগস্ট পর্যন্ত।সিরিজে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সোহেল ইসলাম। এর আগে বিভিন্ন পর্যায়ে মেন্টর হিসেবে মাহমুদউল্লাহর ভূমিকা রাখার কথা জানা গেলেও এবার প্রথমবারের মতো তাকে কোচিং স্টাফের অংশ হিসেবে দেখা যাবে।অন্যদিকে, জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েসও সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ের প্রস্তুতি ও অভিজ্ঞতা অর্জনে এই কোচিং প্যানেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বিসিবি।