উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
২০২৭ সালের পবিত্র হজের প্রাক-নিবন্ধনে অংশ নিতে হজযাত্রীদের যেসব তথ্য প্রদান করতে হবে, সে বিষয়ে নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।বুধবার (১ জুলাই) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত পত্র জারি করা হয়। এতে হজে গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, হজে যাওয়ার প্রথম ধাপ হলো প্রাক-নিবন্ধন এবং নিবন্ধনের সময় কিছু তথ্য ও নথি আবশ্যিকভাবে জমা দিতে হবে।প্রাক-নিবন্ধনে যেসব তথ্য লাগবেজাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা বাংলাদেশি পাসপোর্ট অথবা জন্মসনদপাসপোর্ট সাইজের ছবিসক্রিয় মোবাইল নম্বরব্যাংক হিসাব নম্বরমন্ত্রণালয় জানিয়েছে, একই পরিবারের একাধিক সদস্যের জন্য একটি ব্যাংক হিসাব ব্যবহার করা যাবে।ব্যাংক হিসাব বাধ্যতামূলক কেন?হজের আর্থিক লেনদেন নিরাপদ, স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখার জন্য সরকারি ও বেসরকারি—উভয় মাধ্যমের হজযাত্রীদের ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক করা হয়েছে।এছাড়া যেসব ব্যক্তি পূর্বে প্রাক-নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য দেননি, তাদের চূড়ান্ত নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য প্রদান করতে হবে।হজ নিবন্ধনের সময়সীমাধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু হয়েছে। সৌদি আরব সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন সম্পন্ন করতে হবে।তাই আগ্রহী হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য প্রস্তুত রেখে প্রাক-নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।তথ্যসূত্র: ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও বাসস