উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের রাজধানী তেহরানের উদ্দেশে রওনা হন। ইরান সরকারের আমন্ত্রণে তিনি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।জানা গেছে, আগামী ৪ জুলাই তেহরান ও কোম শহরে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে বিভিন্ন ধর্মীয় ও রাষ্ট্রীয় কর্মসূচি শেষে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে। ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে।আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর তিনি দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে স্বল্প সময়ের জন্য প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং পরে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।১৯৮৯ সালে ইরানের বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তে তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি ইরানের রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। বাংলাদেশের স্পিকারের এ সফরকে ঢাকা-তেহরান সম্পর্কের কূটনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।