উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব নিয়ে করা তার দুটি বহুল আলোচিত ভবিষ্যদ্বাণী একদিনেই ভুল প্রমাণিত হয়েছে। ক্লিমেন্ট দাবি করেছিলেন, শেষ ষোলোতে জাপানের কাছে হেরে বিদায় নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে মাঠের লড়াইয়ে সেই ধারণা ভুল প্রমাণ করে জয় তুলে নিয়ে পরের রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে সেলেসাওরা। অন্যদিকে তিনি আরও ভবিষ্যদ্বাণী করেছিলেন, এবারের বিশ্বকাপের শিরোপা জিতবে নেদারল্যান্ডস। কিন্তু নকআউট পর্বেই সেই স্বপ্ন ভেঙে যায় ডাচদের। মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় নেদারল্যান্ডস। ফলে একই দিনে ক্লিমেন্টের দুটি গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণীই ব্যর্থ হয়। বিশ্বকাপ চলাকালে তার পূর্বাভাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। অনেক ফুটবলপ্রেমী তার বিশ্লেষণকে গুরুত্বও দিয়েছিলেন। তবে মাঠের ফলাফল শেষ পর্যন্ত ভিন্ন চিত্র দেখিয়েছে। ব্রাজিলের জয় এবং নেদারল্যান্ডসের বিদায়ে তার সব হিসাব এলোমেলো হয়ে গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা ও হাস্যরস। অনেকেই ক্লিমেন্টের ভবিষ্যদ্বাণীকে 'অভিশাপ' বলেও মন্তব্য করছেন। একদিনেই দুই পূর্বাভাস ভুল হওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই জার্মান গণিতবিদ।