উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত এইচ.ই. মি. কিম জি-জুন (Kim Ji-Joon) বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার (৩০ জুন) নৌ সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সামুদ্রিক সহযোগিতা, প্রতিরক্ষা সম্পর্ক এবং বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ মতবিনিময় করেন তারা।এ সময় দুই দেশের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং পেশাগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।উভয় পক্ষ ভবিষ্যতেও সামুদ্রিক নিরাপত্তা, প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।