উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
হত্যার অভিযোগে করা দুটি এবং হত্যাচেষ্টার অভিযোগে করা একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী Momtaz Begum। সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল যথাযথ ঘোষণা করে এ আদেশ দেন।তবে এই জামিনের পরও আপাতত কারামুক্তি পাচ্ছেন না মমতাজ। তাঁর বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।মমতাজের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী Sara Hossain ও Motahar Hossain Saju। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।আইনজীবী মোসা. খায়রুন নেছা জানান, ছয়টি মামলার মধ্যে তিনটিতে নতুন করে জামিন পেয়েছেন মমতাজ, একটি মামলায় আগের জামিন বহাল রয়েছে এবং বাকি দুটি মামলার জামিন প্রশ্নে রুল শুনানির অপেক্ষায়। এরই মধ্যে রাজধানীর মিরপুর মডেল থানায় জুলাই গণ-অভ্যুত্থানকালে দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় গত ২৪ জুন তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। উল্লেখ্য, Momtaz Begum মানিকগঞ্জ-২ আসন থেকে সাবেক সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর গত বছরের ১২ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ঢাকা ও মানিকগঞ্জে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।