উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নেভাল একাডেমির বিপরীতে পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় Bangladesh Coast Guard ১২ জনকে জীবিত উদ্ধার করেছে।Chittagong Port Authority জানায়, ভোর সাড়ে ৫টার দিকে ট্রেনিং ওয়ালের পাশে এমভি বে হারবার-২ নামের লাইটার জাহাজটি আংশিক ডুবে যায়। তবে এ ঘটনায় বন্দরের নৌচ্যানেলে জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।কোস্টগার্ডের তথ্যমতে, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযান চালিয়ে প্রথমে আটজন এবং পরে আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়।বন্দর সূত্রে জানা গেছে, বে হারবার লিমিটেডের মালিকানাধীন জাহাজটিতে পাথর বোঝাই ছিল। দুর্ঘটনার পর ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে মালিকপক্ষ কাজ শুরু করেছে।