উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
জকিগঞ্জ সীমান্তে র্যাব-বিজিবির যৌথ অভিযানে বিদেশি ওয়ান শ্যুটারগান ও ১.৩৪ কেজি বিস্ফোরক উদ্ধারসিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও ১৯ বিজিবির যৌথ অভিযানে একটি বিদেশি ওয়ান শ্যুটারগান, ১১টি পাওয়ারজেল এবং ১১টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বিস্ফোরকের মোট ওজন ১ দশমিক ৩৪ কেজি।শনিবার (২৭ জুন) রাতে উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকার একটি ইটভাটার আশপাশে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত সোয়া ৯টার দিকে যৌথ বাহিনী কালিগঞ্জ বাজার এলাকায় অবস্থানকালে তথ্য পায় যে সোনাসার এলাকার একটি ইটভাটার কাছে বিস্ফোরক জাতীয় সামগ্রী মজুত রয়েছে।খবর পাওয়ার পর রাত ৯টা ২৫ মিনিটে র্যাব-৯ ও ১৯ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি অভিযান চালান। অভিযানে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় জাপানে তৈরি (Made in Japan) একটি ওয়ান শ্যুটারগান, ১১টি পাওয়ারজেল এবং ১১টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়।তবে অভিযান চলাকালে উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। র্যাব জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।