উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ভূমিকম্প ও অপমৃত্যু থেকে বাঁচার দোয়া: প্রাকৃতিক দুর্যোগে নবীজি (সা.)-এর শেখানো আমলবিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে ভূমিকম্পসহ নানা প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে মুসলমানদের উচিত আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা এবং তাঁর ওপর ভরসা রাখা।হাদিসে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এমন একটি দোয়া শিখিয়েছেন, যার মাধ্যমে ভবনধস, পানিতে ডুবে মৃত্যু, আগুনে পুড়ে মৃত্যু, গর্তে পড়ে মৃত্যু, বিষাক্ত প্রাণীর দংশনসহ বিভিন্ন ধরনের অপমৃত্যু থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়।দোয়ার উচ্চারণআল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাদমি, ওয়া আউজুবিকা মিনাত তারাদ্দি, ওয়া আউজুবিকা মিনাল গারাকি ওয়াল হারাকি ওয়াল হারামি, ওয়া আউজুবিকা আইয়াতাখব্বাতানিশ শাইতানু ইন্দাল মাওতি, ওয়া আউজুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান, ওয়া আউজুবিকা আন আমুতা লাদিগান।দোয়ার বাংলা অর্থহে আল্লাহ! আমি আপনার কাছে ভবনধসে চাপা পড়ে মৃত্যুবরণ থেকে আশ্রয় চাই। গহ্বরে পড়ে মৃত্যুবরণ থেকে আশ্রয় চাই। পানিতে ডুবে, আগুনে পুড়ে এবং অতি বার্ধক্যের কষ্ট থেকে আশ্রয় চাই। মৃত্যুর সময় শয়তানের প্রভাব থেকে আশ্রয় চাই। আপনার পথে পলায়নপর অবস্থায় মৃত্যুবরণ থেকে আশ্রয় চাই এবং বিষাক্ত প্রাণীর দংশনে মৃত্যুবরণ থেকেও আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইসলামে বিপদ-আপদ ও প্রাকৃতিক দুর্যোগের সময় ধৈর্য ধারণ, তাওবা-ইস্তিগফার করা এবং বেশি বেশি দোয়া করার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। তাই প্রতিদিনের আমলের পাশাপাশি দুর্যোগপূর্ণ সময়েও এই দোয়াটি নিয়মিত পড়ার চেষ্টা করা যেতে পারে।