উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন জেলার সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার মাসুক মিয়া (১৮) ও আরমান মিয়া (১৭)। দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।কসবা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, সকালে একটি ইটভাটা থেকে ইটবোঝাই ট্রাকটি চারগাছের উদ্দেশ্যে রওনা দেয়। পথে মান্দারপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়।দুর্ঘটনার সময় ট্রাকের ওপরে থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা আহত চালক ও হেলপারকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।