উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
সিলেটের Companiganj Upazila সীমান্ত এলাকা দিয়ে ভারতে কাঠ সংগ্রহ করতে গিয়ে নিখ খন্দজানি (৫৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ভারতের অভ্যন্তরে একটি পাহাড়ি ছড়ার পানিতে পাথরের ফাঁকে তাঁর মরদেহ দেখতে পান স্বজনেরা।নিহত নিখ খন্দজানি কোম্পানীগঞ্জ উপজেলার তুরং গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় বসবাসের কারণে তিনি প্রায়ই ভারতের ভেতরে গিয়ে কাঠ সংগ্রহ করতেন এবং খাসিয়াদের বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন।স্বজনদের ভাষ্য অনুযায়ী, বুধবার দুপুরে কাঠ সংগ্রহের উদ্দেশ্যে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে যান। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় তাঁর ভাই নিখিল খন্দজানি খোঁজাখুঁজি শুরু করেন। পরে সীমান্তের ১২৬০ নম্বর পিলারসংলগ্ন তুরং পাহাড়ি ছড়ার পানিতে পাথরের ফাঁকে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।বিষয়টি নিশ্চিত করে Border Guard Bangladesh-এর ৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক Nazmul Haque বলেন, বিএসএফ বা ভারতীয় খাসিয়াদের গুলির কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। খবর পেয়ে পুলিশ গভীর রাতে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। Companiganj Police Station-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য MAG Osmani Medical College Hospital মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।