উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রাজধানীর Mohammadpur কৃষি মার্কেট এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মো. মুন্না (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি পেশায় একজন নিরাপত্তাকর্মী ছিলেন।পুলিশ ও স্বজনরা জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে কৃষি মার্কেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল মুন্নাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত আড়াইটার দিকে Dhaka Medical College Hospital-এর জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।নিহতের মেয়ে আনিছা বেগম জানান, তাঁর বাবা রাত পৌনে ১২টার দিকে বাসায় ফেরেন। কিছুক্ষণ পর আবার বাইরে বের হলে পরে তাঁরা দুর্ঘটনার খবর পান। মুন্না পরিবারের সঙ্গে মোহাম্মদপুর কৃষি মার্কেটের বিহারি ক্যাম্প এলাকায় বসবাস করতেন। তাঁর বাবার নাম মইন উদ্দিন। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।