উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
গাজীপুরের বোর্ডবাজার জামে মসজিদে জাল নোট ব্যবহার করে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় মুসল্লিরা।অভিযোগ রয়েছে, ওই ব্যক্তি বিভিন্ন মসজিদের দানবাক্সে ৫০০ টাকার জাল নোট দিয়ে আসল ৪০০ টাকা ফেরত নিয়ে প্রতারণা করে আসছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বোর্ডবাজার জামে মসজিদে একই কৌশলে প্রতারণার চেষ্টা করার সময় মুসল্লিদের সন্দেহ হয়। পরে তাকে হাতেনাতে আটক করা হয়।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।