উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষা সহায়তা, মানবিক সহায়তা এবং পরিবেশ সংরক্ষণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।রোববার (২১ জুন) গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মানিকছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার দক্ষিণ হাফছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারকৃত ভবনের উদ্বোধন করা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।এ সময় স্থানীয় কয়েকজন অসহায় ও দুস্থ ব্যক্তির মধ্যেও আর্থিক সহায়তা প্রদান করা হয়।অন্যদিকে, খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের উদ্যোগে কোবাখালী নিউজিল্যান্ড পাড়ায় একটি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে স্থানীয় জনগণের অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির মোট ১ হাজার ৬৫০টি গাছের চারা রোপণ করা হয়।বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্বত্য অঞ্চলে শিক্ষা, মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে।সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।