উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামের ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী, সেনাসদস্য ও বেসামরিক নাগরিক রয়েছেন।বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে একদল বন্দুকধারী দেশটির বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায়। চলতি বছরের জানুয়ারির পর এটি একই স্থাপনায় দ্বিতীয় বড় ধরনের সশস্ত্র হামলা।নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং ২ জন বেসামরিক নাগরিক রয়েছেন।স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ফজরের নামাজের পরপরই বিমানবন্দর এলাকা থেকে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরটি শুধু বেসামরিক বিমান চলাচলের কেন্দ্রই নয়, এর ভেতরে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিও রয়েছে।হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা-ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে সংগঠনটি হামলার দায়িত্ব নেওয়ার দাবি করে।দীর্ঘদিন ধরেই জঙ্গিবাদ ও সশস্ত্র বিদ্রোহের চ্যালেঞ্জ মোকাবিলা করছে নাইজার। এর আগে চলতি বছরের জানুয়ারিতে একই বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট একটি গোষ্ঠী।নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সকাল নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। হামলায় জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।বিমানবন্দরের কাছে বসবাসকারী এক প্রত্যক্ষদর্শী জানান, ফজরের নামাজ শেষে কিছুক্ষণ পরই তারা একটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে গুলির শব্দও শোনা যায় এবং তখনই তারা হামলার বিষয়টি জানতে পারেন।সূত্র: বিবিসি