উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
১৯৭৪ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েছিল কঙ্গো ডিআর। সেবার প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল দলটিকে। তবে এবার যেন নতুন উদ্যমে বিশ্বমঞ্চে ফিরেছে আফ্রিকার দেশটি। নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী পর্তুগালকে রুখে দিয়ে চমক দেখিয়েছে তারা।বুধবার অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পর্তুগাল। ম্যাচের মাত্র ৫ মিনিটে রুবেন নেভেসের গোলে লিড নেয় ক্রিস্টিয়ানো রোনালদোর দল। এরপর দুই দলই পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে।প্রথমার্ধের অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে দুর্দান্ত এক হেডে গোল করে কঙ্গো ডিআরকে সমতায় ফেরান ইয়োয়ানে উইসা। তার এই গোলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। উভয় দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোলের দেখা মেলেনি। ফলে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।ম্যাচটিতে সবার নজর ছিল ৪১ বছর বয়সী তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। তবে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। গোল বা অ্যাসিস্ট—কোনোটিই করতে না পেরে হতাশ করেন সমর্থকদের।