উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
চট্টগ্রামের বহুল আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলায় প্রধান আসামি আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।বুধবার (১৭ জুন) চট্টগ্রামের আদালতে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার মধ্য দিয়ে ২০২২ সালে দেশজুড়ে আলোড়ন তোলা এই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলো।মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৫ নভেম্বর নগরের বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হয় পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াত। কয়েকদিন পর তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী, যা দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।ঘটনার তদন্ত শেষে বাসার ভাড়াটে আবির এবং তার এক কিশোর সহযোগীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত প্রধান আসামি আবিরকে মৃত্যুদণ্ডের রায় দেন। এদিকে একই দিনে চট্টগ্রামের বাকলিয়ায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার রায়ও ঘোষণার কথা রয়েছে। আলোচিত এ মামলায় একমাত্র আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।