উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
২০২৬ ফিফা বিশ্বকাপের ‘জে’ গ্রুপে আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচ শুরুর আগেই দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিউইয়র্কের ম্যানহাটনের বিখ্যাত টাইমস স্কয়ার এলাকায় এ ঘটনা ঘটে।বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় মাঠে মুখোমুখি হওয়ার কথা রয়েছে আর্জেন্টিনা ও আলজেরিয়ার। তবে ম্যাচের একদিন আগেই দুই দলের সমর্থকদের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি পরিহিত সমর্থকদের সঙ্গে আলজেরিয়ার সমর্থকদের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটছে। ভিডিওটি প্রথম ‘ব্রুট অফিশিয়াল’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। পরে সেটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।বিশ্বকাপের বড় ম্যাচগুলোকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস নতুন কিছু নয়। তবে মাঠের বাইরে এমন সংঘর্ষের ঘটনা নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা আয়োজকদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।