উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে চলেনি, ভবিষ্যতেও চলবে না।মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।মির্জা ফখরুল বলেন, অতীতে বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্রগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একইসঙ্গে তিনি দাবি করেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমের বিকাশে কাজ করছে।তিনি আরও বলেন, একটি বিশেষ গোষ্ঠী বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিএনপি ও সরকারের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালাচ্ছে। এসব বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।বিএনপি মহাসচিবের মতে, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হলে অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সচেতন অবস্থান নিতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এছাড়া ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।