উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) Benazir Ahmed-কে দুবাইয়ের বিমানবন্দরে নয়, বরং একটি শপিং মল থেকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। তাকে সেখানে ডেকে নেন তারই বন্ধু ও চট্টগ্রাম এলাকার এক সংসদ সদস্য।পারিবারিক সূত্রে জানা যায়, ওই সংসদ সদস্য মোবাইল ফোনে কল করে বাসার পাশের একটি শপিং মলে দেখা করার অনুরোধ করেন। বন্ধুর ডাকে সাড়া দিয়ে সেখানে গেলে আগে থেকেই অবস্থান নেওয়া দুবাই পুলিশের সদস্যরা তাকে আটক করে থানায় নিয়ে যায়।জানা গেছে, ওই সময় পুলিশের সঙ্গে সংসদ সদস্যের কিছু সহযোগীও উপস্থিত ছিলেন। এরপর থেকেই গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে নানা আলোচনা শুরু হয়।পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, বাংলাদেশ থেকে ইন্টারপোলে পাঠানো রেড নোটিশ ব্যক্তিগত উদ্যোগে ওই সংসদ সদস্য দুবাই কর্তৃপক্ষকে দেন, যার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়।এদিকে দুবাইয়ে টানা সরকারি ছুটির কারণে মঙ্গলবার (১৬ জুন) আদালতে তার জামিন শুনানি হতে পারে বলে জানা গেছে। তার পক্ষে ইতোমধ্যে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। ঘটনার পর বাংলাদেশ পুলিশ বিষয়টি অবহিত হয়েছে বলে জানিয়েছে, এবং তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।