উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের দাম্পত্য জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই বিচ্ছেদের গুঞ্জন চলছিল। তবে সাম্প্রতিক ঘটনায় সেই আলোচনায় এসেছে নতুন মোড়। শোনা যাচ্ছে, বিচ্ছেদের বদলে এবার সম্পর্ক মেরামতের দিকেই এগোতে পারেন বিজয় ও তার স্ত্রী সংগীতা সোর্নালিঙ্গম।১৯৯৯ সালের আগস্টে ভালোবেসে বিয়ে করেন বিজয় ও সংগীতা। এই দম্পতির দুই সন্তান রয়েছে— জেসন সঞ্জয় ও দিব্যা সাশা। সংগীতা সাধারণত প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করেন।দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্যে দূরত্বের খবর সামনে এলেও এখন পরিস্থিতি কিছুটা বদলেছে বলে জানা গেছে। সূত্র অনুযায়ী, উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে এবং সম্পর্ক পুনরায় স্বাভাবিক করার আলোচনা চলছে।জানা গেছে, আজ আদালতে এই সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। সেই শুনানির পরই পরিষ্কার হতে পারে তারা সত্যিই বিচ্ছেদের পথে এগোবেন, নাকি সম্পর্ক পুনর্গঠনের সিদ্ধান্ত নেবেন।এদিকে গুঞ্জন আরও জোরালো হয়েছে যে, বিজয়ের মা শোভা চন্দ্রশেখর দুই পক্ষের মধ্যে সমঝোতা করানোর চেষ্টা করছেন। তবে এখনো পর্যন্ত বিজয় বা সংগীতার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। ফলে পুরো বিষয়টি নিয়ে অনিশ্চয়তা ও আগ্রহ দুটোই তুঙ্গে।