উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন পুরো বিশ্ব মাতোয়ারা, তখন জার্মানির বড় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ভিন্ন এক আবহ। কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ ব্যবধানে জার্মানির জয়ে আর্জেন্টিনা সমর্থকদের প্রতিক্রিয়া আবারও আলোচনায় এসেছে নেটদুনিয়ায়।এই ম্যাচের পর দেশের শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের অনুভূতি প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আর্জেন্টিনা দলের কট্টর সমর্থক হিসেবে ম্যাচ চলাকালীন একটি পোস্টে লেখেন, “জার্মানি এটা কি দেখাচ্ছে!”ম্যাচ শেষে তিনি আরও একটি পোস্টে লেখেন, “৭-১ ফিলিং নস্টালজিক”—যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।একই অনুভূতি প্রকাশ করেন অভিনেত্রী তানজিকা আমিনও। তিনি ফেসবুকে লেখেন, “ফিলিং নস্টালজিক.. জার্মানি ৭টা গোল দিসে... জাস্ট সেয়িং।”মূলত ২০১৪ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ব্রাজিলের ৭-১ ব্যবধানের পর থেকেই এই ‘৭-১ নস্টালজিয়া’ ফুটবল বিশ্বে একটি আলোচিত রেফারেন্স হয়ে আছে। তাই সাম্প্রতিক এই ম্যাচের পর আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে পুরোনো স্মৃতি আবারও ফিরে আসে। বিশ্বকাপ ঘিরে শোবিজ তারকাদের এই ধরনের প্রতিক্রিয়া এখন নিয়মিত ঘটনা হয়ে উঠেছে, যা ফুটবল উন্মাদনাকে আরও রঙিন করে তুলছে।