উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
নগরবাসীর দৈনন্দিন কেনাকাটাকে আরও সহজ ও দ্রুত করতে নতুন রিটেইল উদ্যোগ নিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। প্রতিষ্ঠানটি একযোগে ঢাকার মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর ৯টি স্টেশন এবং গুলশান-১ এলাকায় ‘ফ্রেশ সুপার মার্ট’ আউটলেট চালু করেছে।সম্প্রতি গুলশান-১ এর হাউস-৪৮, রোড-৩৪-এ অবস্থিত নতুন আউটলেটের উদ্বোধন করেন এমজিআইয়ের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নতুন চালু হওয়া আউটলেটগুলো রয়েছে মতিঝিল, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর-১০, মিরপুর-১১, পল্লবী, উত্তরা সেন্টার, উত্তরা নর্থ সি গেট এবং উত্তরা নর্থ ডি গেট স্টেশনে। এর আগে পরীক্ষামূলকভাবে তেজগাঁও, মেঘনাঘাট ও মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনেও কয়েকটি আউটলেট চালু করা হয়েছিল।এমজিআই চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, ব্যস্ত নগরজীবনে যাত্রাপথেই যেন মানুষ দ্রুত ও মানসম্মত পণ্য কিনতে পারে—সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার মতে, ‘ফ্রেশ সুপার মার্ট’ দেশের রিটেইল খাতে নতুন মাত্রা যোগ করবে।তিনি আরও জানান, আধুনিক সুপারশপের ধারণা এখনো বাংলাদেশে সীমিত হলেও ভবিষ্যতে এ খাত দ্রুত বিস্তৃত হবে। সেই লক্ষ্যেই দেশজুড়ে আরও ৫০টি আউটলেট চালুর পরিকল্পনা রয়েছে।নতুন এই আউটলেটগুলোতে নিত্যপ্রয়োজনীয় মুদি পণ্য, দুগ্ধ ও হিমায়িত খাদ্য, গৃহস্থালি সামগ্রী, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা পণ্য, কসমেটিকস এবং কিছু ওষুধও পাওয়া যাবে। পাশাপাশি ইন-স্টোর ক্যাফে সুবিধাও রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, মেট্রোরেল কেন্দ্রিক এই রিটেইল মডেল নগর জীবনে কেনাকাটার অভ্যাসে নতুন পরিবর্তন আনতে পারে।