উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
মায়ামির তীব্র রোদ আর অনুশীলনের ব্যস্ততার মাঝেও পর্তুগাল জাতীয় দলের ক্যাম্পে ছিল এক আবেগঘন পরিবেশ। বিশ্বকাপ শুরুর আগে ক্রিশ্চিয়ানো রোনালদোসহ পুরো দলকে দেখা গেছে বিশেষ রিস্টব্যান্ড পরে অনুশীলন করতে, যা উৎসর্গ করা হয়েছে প্রয়াত ফুটবলার দিয়েগো জোতার স্মরণে।গত বছর এক সড়ক দুর্ঘটনায় মারা যান লিভারপুল ও পর্তুগালের এই সাবেক ফরোয়ার্ড। দেশের হয়ে ৪৯টি ম্যাচে ১৪টি গোল করা জোটা পর্তুগাল দলের ড্রেসিংরুমে ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।আগামী ১৭ জুন গ্রুপ ‘কে’-এর ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে মাঠে নামার আগে এই শ্রদ্ধাঞ্জলি হিসেবে পুরো দলকে বিশেষ রিস্টব্যান্ড দেওয়া হয়। এতে খেলোয়াড়দের নামের পাশাপাশি খোদাই করা রয়েছে জোতার নাম।পর্তুগাল দলের মিডফিল্ডার ভিতিনিয়া জানান, এই রিস্টব্যান্ড ফিফার নিয়ম অনুযায়ী তৈরি, ফলে খেলোয়াড়রা ম্যাচের সময়ও এটি পরতে পারবেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপ জুড়ে প্রয়াত সতীর্থকে স্মরণ করে এই রিস্টব্যান্ড পরিধান করবেন খেলোয়াড়রা, যা তাদের অনুপ্রেরণা ও আবেগের প্রতীক হয়ে থাকবে।