উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার হয়েছেন—এমন খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি।নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবরসংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে ক্যাপশনে মাত্র একটি শব্দ লেখেন তিনি—‘মজা’।পরীমণীর এই সংক্ষিপ্ত মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই তার এই প্রতিক্রিয়ার পেছনে কারণ খুঁজতে থাকেন। তবে পোস্টে এ বিষয়ে তিনি কোনো অতিরিক্ত ব্যাখ্যা দেননি।উল্লেখ্য, ২০২১ সালের আলোচিত বোট ক্লাব ঘটনার সময় পরীমণী ও বেনজীর আহমেদের নাম বিভিন্ন আলোচনায় উঠে এসেছিল। সেই ঘটনার প্রেক্ষাপট টেনেও অনেক নেটিজেন মন্তব্য করছেন। এদিকে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাধিক তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।