উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা Spider-Man: Brand New Day-কে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। গত সপ্তাহে সিনেমাটির দ্বিতীয় ট্রেলার অনলাইনে ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি উঠেছে যে সিনেমার কিছু দৃশ্য, এমনকি পুরো চলচ্চিত্রও নাকি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত পুরো সিনেমা লিক হওয়ার কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, প্রথমে নিম্নমানের এবং পরে তুলনামূলক পরিষ্কার সংস্করণের ট্রেলার একাধিকবার অনলাইনে ফাঁস হয়। ফাঁস হওয়া ফুটেজে স্পাইডার-ম্যানের সঙ্গে হাল্কের সংঘর্ষ, স্করপিয়নের উপস্থিতি এবং আরও কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। এদিকে এক্স (সাবেক টুইটার), রেডিট এবং অন্যান্য ফোরামে পুরো সিনেমা লিক হওয়ার গুঞ্জন ছড়ালেও সনি পিকচার্স বা মার্ভেল স্টুডিওস এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। অধিকাংশ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যে ফুটেজগুলো ঘুরছে সেগুলো মূলত ট্রেলার, প্রোমো বা অসম্পূর্ণ ক্লিপ—সম্পূর্ণ সিনেমা নয়। সিনেমাটিতে আবারও পিটার পার্কারের ভূমিকায় অভিনয় করেছেন Tom Holland। এছাড়া রয়েছেন Zendaya, Mark Ruffalo এবং Jon Bernthal। সিনেমাটি ৩১ জুলাই ২০২৬ মুক্তি পাওয়ার কথা রয়েছে।