উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে।আজ রবিবার (১৪ জুন) দুপুর ২টা ৫০ মিনিটে পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম (দ্য ডেইলি স্টার) এই তথ্য নিশ্চিত করেছে।ইন্টারপোলের সহযোগিতায় বড় সাফল্যসূত্র জানায়, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের মামলার পর থেকেই সাবেক এই প্রভাবশালী পুলিশ প্রধান পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজ দুবাইয়ের আইনপ্রয়োগকারী সংস্থা তাকে নিজেদের হেফাজতে নেয়।পলাতক জীবনের অবসানসাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে দেশ-বিদেশে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ আনে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর থেকেই আইনি প্রক্রিয়া এড়াতে তিনি গোপনে দেশ ত্যাগ করেন এবং দুবাইয়ে অবস্থান করছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর আসছিল। অবশেষে আজ দুবাই পুলিশের হাতে গ্রেপ্তারের মধ্য দিয়ে তার পলাতক জীবনের অবসান ঘটলো।তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এই গ্রেপ্তারকে দেশের দুর্নীতি বিরোধী লড়াইয়ে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন সচেতন মহল।