উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
মাগুরার শিশু আছিয়া এবং রাজধানীর পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টে শুনানির আবেদন জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।আজ রবিবার (১৪ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চে অ্যাটর্নি জেনারেল এই বিশেষ আবেদন পেশ করেন।রাষ্ট্রপক্ষ কোনো মুলতবি চাইবে নাআবেদনকালে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল আদালতকে আশ্বস্ত করে বলেন, এই বিশেষ বেঞ্চে থাকা নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত কোনো ডেথ রেফারেন্স ও আপিল শুনানির ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ থেকে কোনো ধরনের সময় বা মুলতবি (Adjournment) চাওয়া হবে না। অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষ সব ধরনের সহযোগিতা করবে।পল্লবীর শিশু রামিসা হত্যা মামলার জেল আপিল গ্রহণঅন্যদিকে, রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের কারা কর্তৃপক্ষের মাধ্যমে করা জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।আজ রবিবার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত অপর একটি হাইকোর্ট বেঞ্চ আসামিদের এই আপিল শুনানির জন্য গ্রহণ করে আদেশ দেন।দ্রুত পেপার বুক প্রস্তুতের তাগিদশুনানিকালে রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এই চাঞ্চল্যকর মামলার ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত শুনানির লক্ষ্যে ‘পেপার বুক’ প্রস্তুতের বিষয়টি আদালতের নজরে আনেন। এর পরিপ্রেক্ষিতে আদালত জানান, আজই আদেশের কপিটি সংশ্লিষ্ট শাখায় পাঠিয়ে দ্রুত পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।দুই অবুঝ শিশু আছিয়া ও রামিসা হত্যা মামলার দ্রুত বিচার ও নিষ্পত্তির এই আইনি প্রক্রিয়াকে ভুক্তভোগী পরিবার ও মানবাধিকার কর্মীরা ইতিবাচক হিসেবে দেখছেন।