উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে কেন্দ্র করে ব্যক্তিগত জীবনে তাদের সম্পর্কটা সবসময়ই দুই মেরুর। সামাজিক মাধ্যম থেকে শুরু করে টকশো—নানা কারণে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি কিংবা বৈরী সম্পর্ক নিয়ে নেট দুনিয়ায় চর্চার শেষ নেই। তবে সব ব্যক্তিগত বিতর্ক পেছনে ফেলে এবার ফুটবল বিশ্বকাপ এক বিন্দুতে মেলালো ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে। আর এই মিলনের নেপথ্যে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাও বাহিনী ব্রাজিল।ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনায় যখন কাঁপছে পুরো দেশ, তখন ব্রাজিলের হলুদ জার্সির টানে চিরবৈরী সম্পর্ক ভুলে একই কাতারে এসে দাঁড়িয়েছেন এই দুই ঢালিউড কুইন।‘নান্দনিক খেলা যারা বোঝে, তারা ব্রাজিল করে’ — অপু বিশ্বাসসম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে নিজের উন্মাদনা ও ব্রাজিলের প্রতি নিখাদ ভালোবাসার কথা স্পষ্ট করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। নিজেকে ব্রাজিলের কট্টর সমর্থক দাবি করে তিনি বলেন,"আমি মনে করি, যারা নান্দনিক খেলা বোঝে, তারা ব্রাজিল করে। ফুটবল খেলা যে একটা আর্ট (শিল্প), সেটা আমি কেন জানি ব্রাজিলের খেলা দেখলেই মনে হয়। ব্রাজিলের খেলায় এমন এক ছন্দ আছে যা অন্য কোনো দলে খুঁজে পাওয়া যায় না।"তবে অন্য দলের সমর্থকদের ছোট করতে চাননি এই নায়িকা। প্রিয় দল ব্রাজিলের প্রতি বুকভরা ভালোবাসা থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার খুদে জাদুকর লিওনেল মেসির ব্যক্তিত্বের প্রশংসা করতেও ভুলেননি অপু। ফুটবলপ্রেমীদের প্রতি তার পরিষ্কার বার্তা—ব্রাজিলের প্রতি ভালোবাসা আর মেসির প্রতি সম্মান।‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল’ — শবনম বুবলীএদিকে ঢালিউডের আরেক গ্ল্যামার গার্ল শবনম বুবলীও সামাজিক মাধ্যমে ব্রাজিলকে সমর্থন জানিয়ে এক বিশেষ পোস্টের মাধ্যমে ঝড় তুলেছেন। ব্রাজিলের আইকনিক ১০ নম্বর জার্সি পরা একটি পোস্টার শেয়ার করে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল’।এই পোস্টের মাধ্যমে বুবলী তার ছোটবেলার ফুটবল আবেগের কথা স্মরণ করেছেন এবং ব্রাজিলের বেশ কয়েকজন কিংবদন্তি ফুটবলারের নামও উল্লেখ করেছেন। প্রিয় দলের প্রতি তার এই অকুণ্ঠ সমর্থন ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।শাকিব খান কোন দলে? ধোঁয়াশা কাটেনিশাকিব খানের সমীকরণে অপু বিশ্বাস আর বুবলীকে সবসময় বৈরী অবস্থানে দেখতে অভ্যস্ত নেটিজেনরা এবার তাদের একই দলের সমর্থক হিসেবে দেখে বেশ চমকে গেছেন। সামাজিক মাধ্যমে অনেকেই মজা করে বলছেন, "অবশেষে ব্রাজিলের কল্যাণে দুই নায়িকার মিল হলো!"তবে অপু ও বুবলী দুজনেই ব্রাজিলের হলুদ শিবিরে যোগ দিলেও, তাদের সাবেক স্বামী ঢালিউড মেগাস্টার শাকিব খান আসলে কোন দলের সমর্থক—আর্জেন্টিনা নাকি ব্রাজিল—সেই উত্তর এখনো রহস্যের বেড়াজালেই আটকে আছে।