উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরু হতে না হতেই শোবিজ অঙ্গন থেকে শুরু করে সাধারণ ফুটবলপ্রেমীদের ঘরে ঘরে শুরু হয়ে গেছে তুমুল 'আর্জেন্টিনা-ব্রাজিল' যুদ্ধ। তবে এই ফুটবল-জ্বরের মাঝেই এক অদ্ভুত এবং দারুণ মজার কাণ্ড ঘটিয়ে সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন ও তার স্বামী সাইফ বাসুনিয়া।সংসারে চরম অশান্তি এড়াতে এবং স্ত্রীর মন জয় করতে এক কট্টর ব্রাজিল সমর্থক স্বামী শেষ পর্যন্ত আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়েছেন! আর স্বামীর এমন 'মহৎ আত্মত্যাগ' দেখে খোদ অভিনেত্রী নিজেই সামাজিক মাধ্যমে সেই ছবি শেয়ার করে মজার রহস্য ফাঁস করেছেন।এআই জার্সিতে রোম্যান্টিক পোজ ও আসল রহস্যসম্প্রতি তানজিকা আমিন তার সোশ্যাল মিডিয়ায় স্বামী সাইফ বাসুনিয়ার সাথে চারটি ছবি শেয়ার করেছেন। এর মধ্যে প্রথম দুটি ছবিতে তাদের দুজনকে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সি পরা অবস্থায় বেশ রোম্যান্টিক ও হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা গেছে (যা মূলত এআই দিয়ে তৈরি করা)। বাকি দুটি ছবি ছিল সাধারণ পোশাকের।তবে ছবিগুলোর চেয়েও নেটিজেনদের বেশি নজর কেড়েছে তানজিকার দেওয়া ক্যাপশনটি। কারণ, তার স্বামী সাইফ বাসুনিয়া আদতে আর্জেন্টিনার কেউ নন, তিনি মনে-প্রাণে একজন পাক্কা ব্রাজিলের সমর্থক!'সুখে শান্তিতে বাঁচতেই এই ক্ষুদ্র প্রয়াস!'ক্যাপশনে রসাত্মক ভঙ্গিতে ইংরেজিতে তানজিকা লিখেছেন—"সংসারে শান্তি বজায় রাখার জন্য আমার স্বামীর এটি অত্যন্ত চতুর ও বুদ্ধিমান একটি পদক্ষেপ। সে একজন পাক্কা ব্রাজিলের সমর্থক, কিন্তু আগামীতে আরও অনেক বছর সুখে-শান্তিতে ও সুস্থভাবে বেঁচে থাকতে চায় বলেই তার এই ক্ষুদ্র প্রয়াস!"স্বামীর এমন কাণ্ড দারুণ উপভোগ করে তানজিকা আরও যোগ করেন, "আই লাইকড ইট। চিয়ার্স টু সাইফ বাসুনিয়া এবং তার চিরকালের প্রিয় স্লোগান— 'হ্যাপি ওয়াইফ, হ্যাপি লাইফ'।" ক্যাপশনের শেষে আর্জেন্টিনার পতাকার ইমোজি দিয়ে তিনি লিখেছেন ‘ভ্যামোস’।পোস্টটি শেয়ার করার পরপরই কমেন্ট বক্সে ভক্ত ও অনুরাগী থেকে শুরু করে সাধারণ নেটিজেনদের হাসির রোল উঠেছে। অনেকেই তানজিকার স্বামীর এই 'বুদ্ধিমান' ও 'সংসার বাঁচানো' সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করছেন।শোবিজে তারকাদের 'আর্জেন্টিনা-ব্রাজিল' দলভারীউল্লেখ্য, আজ মধ্যরাতে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। আর এই বিশ্বকাপ উপলক্ষে দেশের তারকাদের মধ্যেও দল নিয়ে শুরু হয়েছে তুমুল মাতামাতি।ইতিমধ্যেই আর্জেন্টিনার জার্সি গায়ে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার বোন মালাইকা চৌধুরী। আর্জেন্টিনার কড়া ভক্তদের তালিকায় আরও আছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, পরীমণি ও পূজা চেরির মতো তারকারা।অন্যদিকে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের পক্ষেও রয়েছে একঝাঁক জনপ্রিয় তারকা। এই তালিকায় রয়েছেন মোশাররফ করিম, জয়া আহসান, জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো, অপু বিশ্বাস ও শবনম বুবলী।