উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়। কানাডার টরন্টোতে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী হিসেবে বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেন তিনি।শনিবার (১৩ জুন) টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত জমকালো উদ্বোধনী আয়োজনে সঞ্জয়ের সঙ্গে পারফর্ম করেন আন্তর্জাতিক তারকা Nora Fatehi এবং ফরাসি হিপ-হপ শিল্পী Vegedream। তারা একসঙ্গে পরিবেশন করেন ফিফার অফিসিয়াল গান ‘সির সির’।তবে সঞ্জয়ের পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনায় আসে তার বিশেষভাবে ডিজাইন করা জ্যাকেট। জ্যাকেটের হাতায় এমব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তোলা হয় বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং জাতীয় পতাকার প্রতীক। পারফরম্যান্সের সময় তিনি বারবার এসব প্রতীকের দিকে ইঙ্গিত করে বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচয় তুলে ধরেন।সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তটি ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশের বাংলাদেশিরা প্রশংসায় ভাসান এই শিল্পীকে। অনেকেই এটিকে বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।বাংলাদেশের মৌলভীবাজার জেলার Sreemangal-এ জন্মগ্রহণ করেন সঞ্জয়। শৈশবের একটি বড় অংশ কাটিয়েছেন Chattogram-এ। পরবর্তীতে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। বর্তমানে লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই শিল্পী বাংলা সংগীতের উপাদানকে আধুনিক ইলেকট্রনিক সাউন্ডের সঙ্গে মিশিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজস্ব পরিচয় গড়ে তুলেছেন।বাংলাদেশের সংগীতাঙ্গনেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। তিনি বিপিএল ২০২৫-এর থিম সং তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া Shreya Ghoshal, Habib Wahid, Tahsan Khan এবং Xefer Rahman-এর মতো শিল্পীদের সঙ্গে একাধিক জনপ্রিয় গানে কাজ করেছেন। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে সঞ্জয় শুধু একজন শিল্পী হিসেবেই নয়, বরং বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরে নতুন এক ইতিহাসের জন্ম দিলেন।