উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন Zaima Rahman।শুক্রবার (১২ জুন) রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে ফল প্রকাশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক স্টোরিতে বিষয়টি নিশ্চিত করেন তিনি। সেখানে জাইমা রহমান লেখেন, দেশের আইন পেশায় যুক্ত হওয়ার লক্ষ্যে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং আল্লাহর রহমতে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।জানা গেছে, তিনি রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। এ বছর এমসিকিউ পরীক্ষায় আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন। এর মধ্যে প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির পরবর্তী ধাপ, অর্থাৎ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন জাইমা রহমান।