উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ফেনীতে এলপিজি সিলিন্ডারবাহী একটি ট্রাকের পেছনে দ্রুতগতির কাভার্ড ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।নিহতরা হলেন ট্রাকচালক জাহাঙ্গীর আলম (৪০) ও তাঁর সহকারী রাকিব হোসেন (১৮)।বুধবার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার খাইয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক-সহকারীসহ অন্তত আটজন আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলিন্ডারবোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল।পথে ট্রাকটির একটি চাকা পাংচার হয়ে যায়।এরপর ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে মেরামতের কাজ শুরু করা হয়।চালক ও তাঁর সহকারী নিচে নেমে চাকা পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছিলেন।এ সময় একই লেনে দ্রুতগতিতে আসা একটি কাভার্ড ভ্যান ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।ধাক্কায় কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।ট্রাকে থাকা এলপিজি সিলিন্ডারগুলো সড়কে ছিটকে পড়ে আতঙ্কের সৃষ্টি করে।দুর্ঘটনায় ট্রাকচালক ও তাঁর সহকারী গুরুতর আহত হন।পাশাপাশি কাভার্ড ভ্যানের চালক-সহকারীসহ আরও কয়েকজন আহত হন।স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালায়।আহতদের ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আলম ও রাকিব হোসেন মারা যান।নিহত জাহাঙ্গীরের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়।আর রাকিব হোসেনের বাড়ি বরুড়া উপজেলার ঝাপুয়া গ্রামে।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।