উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ঢাকার সাভারে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার পৌর এলাকার বক্তারপুর বেদে পল্লীতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম।পুলিশ জানায়, মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তারের জন্য সাভার মডেল থানার এসআই এস এম শামীম হোসেন ও এএসআই মশিউর রহমান অভিযানে যান। গ্রেপ্তারের পরপরই ৭–৮ জন সহযোগী পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।প্রাথমিকভাবে পুলিশ তাদের প্রতিহত করতে সক্ষম হলেও পরে আরও ২০–২৫ জন একত্রিত হয়ে পুনরায় হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নিতে সক্ষম হয়।হামলায় আহত দুই পুলিশ সদস্যকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, এএসআই মশিউরের পায়ে এবং এসআই শামীমের মুখে আঘাত লেগেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।