উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বাংলাদেশ বিমান বাহিনীর ১৩১ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠানঅদ্য ০৯ জুন ২০২৬, মঙ্গলবার, বাংলাদেশ বিমান বাহিনীর ১৩১ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি) এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার- এ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এয়ার কমান্ড অপারেশন সেন্টার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, বিবিপি, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেন। কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লীডার আহমদ মুসা, জিডি(পি) কে “বিমান বাহিনী প্রধানের ট্রফি” প্রদান করা হয়। প্রধান অতিথি তাঁর মূল্যবান বক্তব্যে উত্তীর্ণ সকল কর্মকর্তাগণকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।উল্লেখ্য যে, এই কোর্সে দেশ ও বিদেশের বিমান বাহিনীর ৫৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণকে তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান দ্বারা সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে উক্ত কোর্সটি বিশেষভাবে সজ্জিত করা হয়। সমাপনী অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার এর এয়ার অধিনায়ক, এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ শরিফুল ইসলাম, বিএসপি, বিপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ড অ্যান্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট এর অধিনায়ক, বিমান সদর সহ অত্র ঘাঁটির সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষকগণ এবং কক্সবাজারের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।