উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বিমান বাহিনী প্রধান এর বিমান বাহিনীর যুদ্ধবিমান কর্তৃক আকাশে গোলাবর্ষণ মহড়া পর্যবেক্ষণঅদ্য ০৯ জুন ২০২৬, মঙ্গলবার সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্রগ্রাম-এ উপস্থিত থেকে বিমান বাহিনীর বিভিন্ন প্রকার যুদ্ধবিমান কর্তৃক আকাশে গোলাবর্ষণ মহড়ার বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এই মহড়ার মাধ্যমে আকাশ পথে শত্রু পক্ষের যে কোন অপতৎপরতা প্রতিরোধে কার্যকর ও দ্রুত প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা যাচাই করা হয়, যা বাংলাদেশ বিমান বাহিনীর উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে থাকে। বিমান বাহিনী প্রধান উক্ত মহড়ায় অংশগ্রহণকারী বৈমানিক, কর্মকর্তা, গ্রাউন্ড ক্রু ও টেকনিশিয়ানদের সাথে সাক্ষাৎ করে মহড়া পরিচালনার সার্বিক খোঁজখবর নেন এবং তা সফলভাবে সম্পন্ন করার ব্যাপারে উৎসাহ প্রদান করেন। এছাড়াও, তিনি উক্ত ঘাঁটিতে নবনির্মিত হ্যাঙ্গার পরিদর্শন ও অ্যান্টি-ড্রোন সিস্টেম এর কার্যকারিতা পর্যবেক্ষণ করেন। এসময় বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক - এর এয়ার অধিনায়ক (ভারপ্রাপ্ত), বিমান সদরসহ উক্ত ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে, গত ০২ জুন ২০২৬ তারিখ হতে চট্রগ্রামে অবস্থিত কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ ও কক্সবাজার ফায়ারিং রেঞ্জের আকাশ সীমানায় বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন প্রকার যুদ্ধবিমান কর্তৃক তাজা গোলাবর্ষণ মহড়া পরিচালনা করা হচ্ছে, যা আগামী ১১ জুন ২০২৬ তারিখ পর্যন্ত চলমান থাকবে।