উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
মাদারীপুর জেলার ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও একই কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক চম্পা রানী মণ্ডলের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।অভিযোগে বলা হয়েছে, তারা ভারতে বাড়ি কিনে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের কল্যাণীতে অবস্থান করলেও বাংলাদেশের কলেজে চাকরিতে বহাল থেকে নিয়মিত বেতন-ভাতা গ্রহণ করে আসছিলেন।স্থানীয় সূত্র ও একাধিক শিক্ষক জানান, দীর্ঘদিন ধরে ছুটির নামে বিদেশে অবস্থান করলেও প্রশাসনিক প্রভাব খাটিয়ে তারা দায়িত্বে বহাল ছিলেন। এ সময় কলেজের গভর্নিং বডি ও সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে অনিয়মগুলো তেমন বাধার মুখে পড়েনি বলে অভিযোগ রয়েছে।অভিযোগে আরও বলা হয়, ভারতে অবস্থানকালে চম্পা রানী মণ্ডল দীর্ঘ মেয়াদি মেডিকেল ছুটি নেন এবং সেই সময়েও তার বেতন নিয়মিত উত্তোলন করা হয়। অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈও পর্যায়ক্রমে ভারতে অবস্থান করলেও চাকরি থেকে বিচ্ছিন্ন হননি।স্থানীয়দের দাবি, ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর তারা ভারতে চলে যান। পরে অধ্যক্ষ দেশে ফিরে এলেও তার স্ত্রী এখনও ভারতে অবস্থান করছেন।এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ার পর চলতি বছরের ১৮ মার্চ তাদের উভয়ের এমপিও বাতিল করা হয় বলে জানা গেছে।এ বিষয়ে অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ অভিযোগ অস্বীকার করে বলেন, তার স্ত্রী নিয়ম অনুযায়ী মেডিকেল ছুটিতে ভারতে আছেন এবং সবকিছু বিধি অনুযায়ী সম্পন্ন হয়েছে।অন্যদিকে শিক্ষা প্রশাসন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসনও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।