উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কয়েক মাস আগে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে যৌথভাবে তারা নতুন অতিথির আগমনের সুখবর জানিয়েছিলেন।সেই ঘোষণার পর এবার প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল এই তারকা দম্পতিকে। প্রকাশ্যে আসতেই দীপিকা পাড়ুকোনের স্পষ্ট বেবিবাম্প নজর কাড়ে ভক্তদের।ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৮ জুন) সন্ধ্যায় মুম্বাইয়ে নিজেদের নতুন বাড়ির বারান্দায় একসঙ্গে দেখা যায় দীপিকা ও রণবীরকে।ছবিতে সাদা রঙের কো-অর্ড সেটে দীপিকাকে দেখা যায়, আর রণবীর সিং ছিলেন লাল টি-শার্ট, কালো প্যান্ট ও ক্যাপ পরে স্বাভাবিক লুকে। তাদের এই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।অনেকে মন্তব্য করেন, মাতৃত্বের বিশেষ এক উজ্জ্বলতা দীপিকার মুখে স্পষ্টভাবে ফুটে উঠেছে। কেউ কেউ বেবিবাম্পের প্রশংসা করেন এবং নতুন অতিথিকে স্বাগত জানানোর অপেক্ষার কথাও জানান।চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি যৌথ পোস্টের মাধ্যমে দ্বিতীয় সন্তানের আগমনের খবর নিশ্চিত করেছিলেন দীপিকা ও রণবীর। সেই পোস্টে তাদের বড় সন্তান দুয়া একটি প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে ধরে থাকা অবস্থায় দেখা যায়, যেখানে ইতিবাচক ফলাফল প্রকাশ পায়।উল্লেখ্য, ২০১৮ সালে ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়। এরপর ২০২৫ সালের দীপাবলিতে প্রথমবারের মতো মেয়ের ছবি প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি।বর্তমানে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা এই দম্পতিকে ঘিরে ভক্তদের আগ্রহও তুঙ্গে।