উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন শুরু হয়েছে মিরপুরে বিসিবি কার্যালয়ে। রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা ঘিরে ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।নির্বাচনে প্রথম দিকেই ভোটাধিকার প্রয়োগ করেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে তিনি বেলা ১১টা ৩৫ মিনিটে নিজের ভোট প্রদান করেন।একই সময়ে ভোট দিয়েছেন জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন। তিনি ক্যাটাগরি-১ থেকে তার ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানা গেছে।এবারের বিসিবি নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ক্লাব ক্যাটাগরির (ক্যাটাগরি-২) প্রতিদ্বন্দ্বিতা। এই ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এরই মধ্যে ৮ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ৭ জন আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি এবং একজন ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হয়েছেন, যেখানে সাবেক ক্রিকেটার ও বিভিন্ন ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত।ক্লাব ক্যাটাগরিতে এবারের নির্বাচনে তামিম ইকবাল ছাড়াও আবাহনী লিমিটেডের প্রতিনিধি ফাহিম সিনহাসহ একাধিক পরিচিত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।নির্বাচন প্রক্রিয়ায় মোট ৪১ জন ভোটার ই-ভোটের জন্য ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে জেলা ও বিভাগীয় ক্যাটাগরির ৩ জন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন ভোটার রয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে মিরপুরে চলছে কড়া নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি।