উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে কর্তব্য পালনকালে সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের ছয়জন বীর শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড’ পদকে ভূষিত করা হয়েছে।আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে গতকাল United Nations সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে António Guterres বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি Salahuddin Noman Chowdhury-এর হাতে পদক তুলে দেন।সম্মাননাপ্রাপ্ত শান্তিরক্ষীরা হলেন কর্পোরাল মো. মাসুদ রানা, সৈনিক মো. মোমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মন্ডল, মেস ওয়েটার মো. জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।২০২৫ সালের ১৩ ডিসেম্বর Kadugli-তে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শত্রুপক্ষের ড্রোন হামলায় তাঁরা শাহাদাতবরণ করেন। তাঁদের অসীম সাহস, পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা ও আত্মত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ছয় বীর শান্তিরক্ষীর আত্মত্যাগ সেই গৌরবময় ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে এই আত্মত্যাগী শান্তিরক্ষীদের স্মরণ করেছে এবং তাঁদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেছে।