উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর গেট সংলগ্ন কার্গো শেড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ।শুক্রবার দিবাগত রাতে গণমাধ্যমকে তিনি বলেন, “কার্গো শেডে আগুন লাগার ঘটনায় বিমানবন্দরের ফ্লাইং অপারেশনে কোনো ধরনের সমস্যা হয়নি। ফ্লাইং অপারেশন স্বাভাবিকভাবে চলমান রয়েছে।”তিনি জানান, রাত আনুমানিক ১১টা ২৪ মিনিটে ৯ নম্বর গেটের পাশে কুরিয়ার অপারেশন এলাকায় একটি কন্টেইনারের ভেতর ও আশপাশে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শাহজালাল বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিমান বাহিনীর একে খন্দকার ঘাঁটির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।রাগিব সামাদ বলেন, বর্তমানে সেখানে কোনো আগুন নেই। তবে অন্য কোনো উৎস থেকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর মাত্র তিন মিনিটের মধ্যে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে রাত ১১টা ৩৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।